Sunday 20th of May 2012

news blog logo
news menu leftnews menu right

জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংবাদ

আজকের খেলা

যোগাযোগ

আজকের আবহাওয়া

সাথে আছেন

We have 3 guests online

জবির উদ্ভিদবিজ্ঞান বিভাগের নবীনবরণ অনুষ্ঠিত

জবি, ১২ এপ্রিল: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিভাগের উদ্যোগে কেন্দ্রীয় মিলনায়তনে ‘নবীনবরণ ও বিদায় সংবর্ধনা’ অনুষ্ঠিত হয়েছে। উদ্ভিদ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. হাসনা হেনা বেগমের সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মেসবাহউদ্দিন আহমেদ বলেন, প্রতিযোগিতার মাধ্যমে তোমরা ঐতিহ্যবাহী এই শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হয়ে প্রথম সাফল্য অর্জন করেছ। তোমাদের অভিভাবকবৃন্দ যে উদ্দেশ্যে এ উচ্চশিক্ষার প্রতিষ্ঠানে পাঠিয়েছেন তা যেন সঠিকভাবে পালন করতে পারো সেই প্রচেষ্টা চালাবে।

Read more...
 
জবি শিক্ষক সমিতির নির্বাচন: নীল ও সাদা দলের মনোনয়ন জমা

জবি ১১ এপ্রিল: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শিক্ষক সমিতির নির্বাচনে আওয়ামী লীগ ও বামপন্থী শিক্ষকদের সংগঠন নীলদল নীল দল এবং জামাত-বিএনপি সমন্বয়ে  সাদাদল বুধবার নির্বাচন কমিশনে তাদের মনোনয়ন পত্র জমা দিয়েছে। এদিকে সাদা দল আজ ১৫ সদস্য  বিশিষ্ঠ প্যালেন ঘোষণা করেছেন।

Read more...
 
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সি.সি ক্যামেরা স্থাপনের বিরুদ্ধে শিক্ষার্থীদের মানববন্ধন

জবি, ১১ এপ্রিল: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের স্বাভাবিক কার্যক্রম নিয়ন্ত্রণের জন্য প্রশাসনের সি.সি.ক্যামেরা স্থাপনের বিরুদ্ধে বাংলাদেশ ছাত্রমৈত্রী জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এক মানববন্ধনের আয়োজন করে।

Read more...
 
জবিতে ছাত্রলীগের এক কর্মীকে কারণ দর্শানো নোটিশ

জবি, ১০ এপ্রিল: রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আশিক মল্লিককে মারধোর করে মারাত্মকভাবে আহত করার ঘটনায় রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ছাত্র ও ছাত্রলীগ কর্মী মোঃ সেলিম (রোল-০৫০১০০৩৪, শিক্ষাবর্ষ ২০০৫-০৬)-এর সরাসরি জড়িত থাকার অভিযোগে কারণ দর্শানো নোটিশ দিয়েছে

Read more...
 
প্রাইভেট ভার্সিটির শিক্ষার্থীদের হামলায় ঢাবি ছাত্র আহত

ঢাকা, ১০ এপ্রিল: তিনটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পিটিয়ে গুরুতর আহত করেছে বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের প্রথম বষের্র এক শিক্ষার্থীকে। মঙ্গলবার দুপুরে আজিজ সুপার মার্কেটের সামনে এ ঘটনা ঘটে। আহত শিক্ষার্থীর নাম শোয়েব নাবিল। তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজে ভর্তি করা হয়। পরে তার অবস্থার অবনতি হলে আশঙ্কাজনক অবস্থায় ল্যাবএইডের আইসিউতে ভর্তি করা হয়।

Read more...
 
১ জুন ৩৩তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা

ঢাকা, এপ্রিল ১০: সরকারি চাকরিতে নিয়োগে ৩৩তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা আগামী ১ জুন অনুষ্ঠিত হবে। টেলিটকে জটিলতার জন্য আবেদন করতে না পারা সাড়ে ১৩ হাজার জনের হাই কোর্টে যাওয়ার হুমকির মধ্যেই মঙ্গলবার এই তারিখ ঘোষণা করেছে সরকারি কর্মকমিশন- পিএসসি।

Read more...
 
জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নির্বাচন ১৮ এপ্রিল : বিভক্ত নীল দল, সিদ্ধান্ত নেয়নি সাদা দল

জবি, ৬ এপ্রিল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো শিক্ষক সমিতির নির্বাচন হতে যাচ্ছে আগামী ১৮ এপ্রিল। এ বিষয়ে ৫ সদস্যের নির্বাচন কমিশন গঠন ও তফসিল ঘোষণা করা হয়েছে। এ নির্বাচনে প্রার্থিতা নিয়ে কয়েকটি ভাগে বিভক্ত হয়ে পড়েছে বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন একচ্ছত্র আধিপত্যে থাকা  শিক্ষক সংগঠন নীল দল।

Read more...
 
রক্ত দিয়ে হলেও বিশ্ববিদ্যালয়ের জমি রক্ষা করব: শিক্ষক সমাজ

জাবি, ৫ এপ্রিল: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সঙ্গে পল্লীবিদ্যুৎ সমিতির একটি চুক্তির মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের ৩৩ শতাংশ জমি দেয়ার বিপক্ষে কঠোর অবস্থান নিয়েছে শিক্ষকরা। এদিকে উপাচার্য প্রত্যাখ্যান মঞ্চে অবস্থান করে বৃহস্পতিবারও ভিসির পদত্যাগের দাবিতে অবরোধ কর্মসূচি পালন করেছেন আন্দোলনরত শিক্ষকরা।

Read more...
 
ঢাবির ৯৯ ভাগ শিক্ষার্থী ডাকসু নির্বাচন চান

ঢাবি, ৫ মার্চ: ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র কেন্দ্রীয় সংসদ (ডাকসু) নিবার্চন চান বিশ্ববিদ্যালয়ের ৯৯ ভাগ শিক্ষার্থী। ক্যাম্পাসে অনিয়মিতভাবে প্রকাশিত ‘অসময়ের কাগজ’ পরিচালিত এক গবেষণা জরিপের মাধ্যমে এ তথ্য জানা গেছে।

Read more...
 
ঢাবির জগন্নাথ হলের শিক্ষার্থীদের সড়ক অবরোধ

ঢাকা, ৫ মার্চ: ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের আবাসিক শিক্ষার্থীরা সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় হিন্দু ধর্মাবলম্বী উপর নির্যাতন ও বাড়ি-ঘরে লুটপাট করার অভিযোগে শাহবাগের সড়ক অবরোধ করেছে।

Read more...
 
আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৪৬ তম সমাবর্তন

ঢাকা, ৩০ মার্চ: শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয় ৪৬ তম সমাবর্তন অনুষ্ঠিত হবে কেন্দ্রীয় খেলার মাঠে। এটি হবে বিশ্ববিদ্যালয়ের ৯০ বছরের ইতিহাসে সবচেয়ে বড় সমাবর্তন। সব বন্ধুর সঙ্গে গাউন গায়ে ছবি তোলা, হৈ-হুল্লোড় আর বিশ্ববিদ্যালয় মধুর স্মৃতিগুলোর হাতছানি, মূল সনদ গ্রহণ। তাও আবার রাষ্ট্রপতির কাছ থেকে।

Read more...
 
মানুষের মুক্তির জন্য কাজ করুন: ঢাবি উপাচার্য

ঢাবি, ১১ এপ্রিল: ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক দেশপ্রেমে উজ্জীবিত হয়ে মানুষের অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিক মুক্তির লক্ষ্যে কাজ করার জন্য ছাত্র-ছাত্রীদের প্রতি আহবান জানিয়েছেন।

Read more...
 
সাতক্ষীরায় সংখ্যালঘু নির্যাতন: ঢাবিতে মানববন্ধন

ঢাবি, ১১ এপ্রিল: সাতক্ষীরার কালীগঞ্জে ফতেহাপুর ও চকদাহ গ্রামে ধর্মীয় সংখ্যালঘুদের বসতবাড়িতে অগ্নিসংযোগ ও সাম্প্রদায়িক হামলা, বাড়িঘর ও মন্দিরে ভাঙচুর ও লুটপাটসহ নির্যাতনের প্রতিবাদে এবং দোষীদের শাস্তির দাবিতে সমাবেশ করেছে ‘ঢাকা বিশ্ববিদ্যালয় সচেতন ছাত্র-শিক্ষক’।

Read more...
 
জবি শিক্ষক সমিতির নির্বাচনে নীল দলের প্যানেল ঘোষণা

জবি, ১০ এপ্রিল: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মত শিক্ষক সমিতির নির্বাচনে নীল দল একক প্যানেলে নির্বাচনের উদ্দেশ্যে নীল দলের সিনিয়র শিক্ষকদের  সভায় ১৫ সদস্যের  প্যানেল ঘোষণা করেছে। অন্যদিকে বিশ্ববিদ্যালয়ের জামাত-বিএনপিপন্থী সংগঠন সাদা দল এখনো কোনো প্যানেল ঘোষণা করেনি।

Read more...
 
সাতক্ষীরায় সংখ্যালঘু নির্যাতনের প্রতিবাদে জবিতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল

জবি, ১০ এপ্রিল : সাতক্ষীরার কালীগঞ্জে নাটক মঞ্চায়নকে কেন্দ্র করে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের ওপর হামলা, বাড়িঘর ও মন্দিরে ভাঙচুর ও লুটপাটসহ নির্যাতনের প্রতিবাদে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন সাধারণ শিক্ষার্থী, শিক্ষক এবং কর্মকর্তা-কর্মচারীরা।

Read more...
 
জাবিতে উপাচার্য উৎখাত আন্দোলন অব্যাহত

জাবি, ১০ এপ্রিল: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে উপাচার্য উৎখাত আন্দোলন অব্যাহত রয়েছে। মঙ্গলবার আন্দোলনরত শিক্ষকরা আন্দোলন কর্মসূচি হিসেবে ধর্মঘট এবং উপাচার্য অফিস দিনব্যাপী অবরোধ করে রাখে।

Read more...
 
জবিতে রির্সাচ মেথডলজি’র প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন

জবি, ৫ এপ্রিল: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের আয়োজনে পাঁচদিনব্যাপী রিসার্চ মেথডলজি’র ওপর প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন হয় বৃহস্পতিবার। গত ১ এপ্রিল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মেসবাহউদ্দিন আহমেদ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হওয়া প্রশিক্ষণ কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের ৫০ জন শিক্ষক অংশ নেন।

Read more...
 
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ১৫০০ শিক্ষার্থীর শিক্ষাজীবন অনিশ্চিত

ঢাকা, ৫ এপ্রিল: ভর্তি বাতিল হতে চলেছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১০-১১ শিক্ষাবর্ষের ইংরেজি বিভাগের ১৫’শ শিক্ষার্থীর। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ৩০টি কলেজের প্রায় ১৫’শ শিক্ষার্থী রিলিজ স্লিপ নিয়ে দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ইংরেজি বিভাগে ভর্তি হন। ভর্তির প্রায় ১০ মাস পর এসব কলেজ থেকে শিক্ষার্থীদেরকে জানানো হয় তাদের ভর্তি বাতিল হচ্ছে।

Read more...
 
শিক্ষার্থীদের নৈতিক চরিত্রসম্পন্ন বৈজ্ঞানিক হতে হবে: ঢাবি ভিসি

ঢাবি, ৫ এপ্রিল: ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক উন্নত নৈতিক চরিত্রসম্পন্ন ভালো মানুষ এবং ভালো বৈজ্ঞানিক হওয়ার জন্য জিন প্রকৌশল ও জীবপ্রযুক্তি বিভাগের শিক্ষার্থীদের প্রতি আহবান জানিয়েছেন।

Read more...
 
শিবিরের ধর্মঘট স্থগিত, সচল হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

চবি, ৪ এপ্রিল: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ইসলামী ছাত্রশিবির চলমান ধর্মঘট স্থগিতের ঘোষণা দিয়েছে। এতে ৫৬ দিন পর পুরোপুরি সচল হতে যাচ্ছে বিশ্ববিদ্যালয়। বুধবার সংঘটনের নেতারা ধর্মঘট স্থগিতের ঘোষণা দেন।

Read more...
 
দরপত্র ছিনতাই: ডুয়েট ছাত্রলীগ সহ-সভাপতি বহিষ্কার

গাজীপুর, ৩০ মার্চ: দরপত্র ছিনিয়ে নেয়ার অভিযোগে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট) শাখা ছাত্রলীগের সহ-সভাপতি প্রীতম চন্দ্র মজুমদারকে দুই বছরের জন্য বহিষ্কার করেছে কর্তৃপক্ষ।

Read more...
 
« StartPrev12345678910NextEnd »

ফটো গ্যালারী

Live Broadcast

ঢাকা স্টক এক্সচেঞ্জ

সর্বশেষ সংবাদ

সাক্ষাতকার

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ফিরে এলো স্বস্তি

article thumbnail


মোঃ মিন্টু আলী বিশ্বাস ও মুহাম্মদ শহী [ ... ]


জগন্নাথ বিশ্ববিদ্যালয় আবৃত্তি সংসদের সৃজনশীল কর্মকান্ড

article thumbnail

পুরনো ঢাকার ঐতিহ্যবাহী এক সময়কার জগন [ ... ]


পাঠক মতামত

নিউজ দ্রুত আপডেট চাই

article thumbnail

বিশ্ববিদ্যালয়ের সংবাদগুলো গুরুত্ব [ ... ]


আমাদের দাবী গুলা কিংবা আমাদের বক্তব্য গুলা পোষ্টার আকারে পোষ্ট করূন

article thumbnail

১।
মেসে আর থাকবনা , হল আমার ঠিকানা।।
২। [ ... ]


ফেইসবুকে আমরা

বিবিসি জানালা

OnlineNewspapers - the worlds largest online newspaper directory



Powered by jnunews24!. Designed by: free joomla templates reliable web hosting services Valid XHTML and CSS.